মালদা

২০ লক্ষ টাকা ব্যয়ে দুটি জলের ড্রেনের শিলান্যাস করলেন গাজোলের বিধায়িকা

গাজোলের গরুহাটে জল নিকাশের সমস্যা ছিল বহু দিনের, আজ তাদের দীর্ঘদিনের দাবী পূরণ হচ্ছে দুটি ড্রেনের শিলান্যাসের মধ্য দিয়ে। ড্রেনের শিলান্যাস করলেন গাজোলের বিধায়িকা দিলিপ বিশ্বাস। এই ড্রেনের শিলান্যাস হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দিলিপ বিশ্বাস, গাজোল ব্লকের তৃণমূল নেতা ও গাজোল রোগী কল্যাণ সমিতির সভাপতি রঞ্জিত বিশ্বাস, গাজোল জয় হিন্দ বাহিনীর সভাপতি রাজকুমার সরকার সহ স্থানীয় এলাকাবাসী। 
             গাজোল গরুহাট খুবী জনপ্রিয় একটি হাট। ড্রেনের কারণে জল নিকাশের ব্যবস্থা ছিল না বলে এখানে মানুষ কাদায় হেটে বাজার করত। জানা যায়, প্রায় ১৮০ মিটারের দুটি ড্রেন বানানোর উদ্যোগ নিয়েছে পৌরসভা। 
             গাজোলের বিধায়িকা দিলিপ বিশ্বাস জানান, গাজোল ১ নং অঞ্চলে জল নিকাশের সমস্যা ছিল, এই সমস্যা সমাধানের জন্য দুটি জলের ড্রেনের শিলান্যাস করা হয়েছে। এই ড্রেন দুটি তৈরি করার জন্য ২০ লক্ষ টাকা ব্যয় করেছে পৌরসভা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/PONFnc1KLrk